1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

ভূল্লীতে ডিবির অভিযানে ‘ক্যাসিনো ও মাদক ব্যবসায়ী’ হেলাল গ্রেপ্তার

মো: নুর ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৭৪ বার পঠিত

কুখ্যাত মাদক ব্যবসায়ী হেলালকে নিয়ে সংবাদ প্রকাশের পর ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে সাইবার সুরক্ষা আইনের মামলার এজাহারনামীয় আসামি হেলাল মিয়া (৪০)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি (হাটপাড়া) এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হেলাল মিয়া কচুবাড়ি (হাটপাড়া) এলাকার আব্দুল জলিল এর ছেলে। তিনি ডিবিতে তদন্তাধীন সাইবার সুরক্ষা আইনের একটি মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ জানায়, হেলাল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রয়েছে। এছাড়া তিনি অনলাইন ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশের দাবি। তার কর্মকাণ্ডে স্থানীয় পরিবেশ নষ্ট হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ গোলাম রসুল বলেন, পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে হেলাল মিয়াকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মাদক আইনে পাঁচটি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিকে আগামীকাল মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost