1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

বগুড়ায় মাছের বাজার ও আড়ৎ যৌথ মনিটরিং

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ২০ বার পঠিত

৩১ জুলাই শুক্রবার সকাল ৬ টা থেকে সকাল ০৭.৩০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসন বগুড়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া ও র‍্যাব-১২ সিপিএসসি, বগুড়া কর্তৃক বগুড়া সিটি কর্পোরেশন এলাকায় চাষী বাজার মৎস্য আড়ৎ, ফতেহআলী মাছের বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় বিভিন্ন প্রকার মাছ যাচাই ও পরীক্ষা করা হয়।

১. চিংড়ি মাছে পুশড জেলি আছে কিনা যাচাই করা হয়।
২. মাছে ফরমালিন আছে কিনা পরীক্ষা করা হয়।

সার্বিকভাবে ফলাফল ভালো পাওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা বা আইন প্রয়োগের প্রয়োজন হয়নি।

জেলা প্রশাসন বগুড়ার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আজাদ হোসেন এঁর নেতৃত্বে জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মোঃ রাসেল, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয় এর অন্যান্য সাপোর্ট স্টাফ এবং র‍্যাব-১২, বগুড়া এর একটি চৌকস টিম মনিটরিং কার্যক্রমে অংশগ্রহণ করে।

জনস্বার্থে কার্যক্রম অব্যাহত থাকবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost