1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

বগুড়ায় পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে সাগর নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২৩ বার পঠিত

বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পাঁচবারিয়া গ্রামে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে আতিকুর রহমান সাগর (৩৫) নামে শাখারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক নিহত হয়েছেন। নিহত সাগর পাঁচবারিয়া গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে নিজ বাড়িতে মাদক বেচাকেনা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে একই গ্রামের শামসুলের ছেলে মোহাম্মাদ জিলহজ্জ (৩৮) ধারালো অস্ত্র (ছুরি) দিয়ে আতিকুর রহমান সাগরের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে রাত সাড়ে ৩টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নিহত আতিকুর রহমান সাগর শাখারিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন।

পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost