1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ ইং পালিত

মোঃ নিয়াজ মাসুদ, নরসিংদীঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ- সামনে রেখে নরসিংদীর শিবপুরে প্রথমবারের মত যথাযথ মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ ইং পালিত হয়েছে।

৬ জুলাই সোমবার শিবপুর উপজেলায় বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করার পর উপজেলা পরিষদের হলরুমে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া,উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ। শিবপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতিন এর সঞ্চালনায় সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ ফারজানা ইয়াসমিন।

উপস্থিত ছিলেন শিবপুর উপজেলার বিভিন্ন দপ্তর এর কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও বিআরডিবির সুবিধাভোগী সদস্যগণ।

আলোচনা শেষে ক্ষুদ্রঋণ এর চেক ও বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost