1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

মৌলভীবাজারে টানা বৃষ্টি ও উজানের ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি

মোঃ সাব্বির হাসান, রাজনগর ,মৌলভীবাজার উপজেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৫ বার পঠিত

মৌলভীবাজারে টানা বৃষ্টি ও উজানের ঢলে জেলার অধিকাংশ নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। জেলার পাঁচটি পর্যবেক্ষণ পয়েন্টের মধ্যে তিনটিতে নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, আর বাকি দুটি পয়েন্টে পানি বিপৎসীমার নিচে থাকলেও ক্রমাগত বাড়ছে।

পানি উন্নয়ন বোর্ডের আজ সকাল ৯টার তথ্য অনুযায়ী মনু নদীর পানি রেলওয়ে ব্রিজ ও চাঁদনীঘাট—উভয় পয়েন্টে বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে ধলাই নদীর পানি রেলওয়ে ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে, শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি এখনো বিপৎসীমার ৩১ সেন্টিমিটার নিচে থাকলেও তা দ্রুত বাড়ছে। মনু ও ধলাই নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। পাশাপাশি কুশিয়ারা ও জুড়ী নদীর পানিও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে জেলার নিম্নাঞ্চলে বন্যার আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছিল ৯১ মিলিমিটার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost