1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

সারের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, অনিয়ম বরদাশত করা হবে না: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

সুমন ইসলাম, লালমনিরহাট
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৪ বার পঠিত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশে সারের কোনো ঘাটতি নেই এবং পর্যাপ্ত সার সরবরাহে সরকার বিপুল পরিমাণ ভর্তুকি দিচ্ছে। তিনি বলেন, সার নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অসৎ উপায় অবলম্বন করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার লালমনিরহাট সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এসব কথা বলেন। আসাদুল হাবিব দুলু বলেন, গত বছরের তুলনায় চলতি বছরে জেলাগুলোতে সারের বরাদ্দ আরও বাড়ানো হয়েছে। সরকার পর্যাপ্ত সার সরবরাহের পাশাপাশি এতে ভর্তুকি দিচ্ছে। ফলে সারের সংকটের যে কথা বলা হচ্ছে, তা বাস্তব পরিস্থিতির তুলনায় বেশি প্রচার করা হচ্ছে।

সারের সরবরাহব্যবস্থা আরও সহজ করতে ডিলারের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রতি ইউনিয়নে আরও একজন করে ডিলার নিয়োগের পাশাপাশি খুচরা বিক্রেতার সংখ্যাও বাড়ানো হচ্ছে। সার ব্যবস্থাপনায় অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, সার নিয়ে যেকোনো ধরনের দুর্নীতি বা অসৎ উপায়ের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।

এ বিষয়ে জেলা প্রশাসনকে নিবিড়ভাবে মনিটরিং করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, কোনো ডিলার অবৈধভাবে সার মজুত করে রাখলে তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সার উদ্ধার করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসময় লালমনিরহাটের জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক কে এম মমিনুল হক, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবু-আল-হাজ্জাজ, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) কে. এম ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী সন্ত্রাসী হামলায় নিহত স্কুল শিক্ষক আরিফুল ইসলামের কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost