গাছ মানুষের পরম বন্ধু। অক্সিজেন সরবরাহের পাশাপাশি খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। পরিবেশ রক্ষার পাশাপাশি আর্থিকভাবে লাভবান হওয়ার লক্ষ্যেই গাছ ও সবজি চারা এবং বীজ বিক্রির ব্যবসা বেছে নিয়েছেন এক উদ্যোক্তা।
বর্তমানে তার কাছে রয়েছে লাউ, পেঁপে, টমেটো, মরিচ, শিম, কালা বেগুন, চালকুমড়া ও করলাসহ বিভিন্ন ধরনের সবজির চারা। এসব চারার মধ্যে লাউ, টমেটো ও বেগুনের চারির চাহিদা সবচেয়ে বেশি বলে জানান তিনি।
তিনি জানান, মৌসুম অনুযায়ী আরও প্রায় দেড় মাস এসব সবজির চারা বিক্রি হবে। এরপর শুরু হবে বিভিন্ন ধরনের সবজির বীজ বিক্রি। বিশেষ করে ডাঁটা, লালশাক, পালংশাক ও মূলার বীজের চাহিদা থাকবে বলে আশা করছেন তিনি।
শুধু সবজি ও ফলের চারাই নয়, বিভিন্ন জাতের ফুলের চারাও বিক্রি করেন তিনি। ফুলপ্রেমীরাই মূলত এসব চারার প্রধান ক্রেতা। চারা ও বীজ বিক্রির এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন নিজের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে, অন্যদিকে বাড়ছে সবুজায়ন ও বাড়ির আঙিনায় সবজি চাষের সুযোগ।
উদ্যোক্তার ভাষায়, গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তাই পরিবেশের প্রতি দায়িত্ববোধ এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা—দুই দিক বিবেচনা করেই তিনি এই ব্যবসাকে এগিয়ে নিতে চান।
Leave a Reply