1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

রামপুর ইউনিয়নে মাদকবিরোধী কার্যক্রম জোরদারের নির্দেশ ইউএনওর

মোঃ শরিফ হোসাইন, চাঁদপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পঠিত

চাঁদপুর সদর উপজেলার ৫ নম্বর রামপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামিউল হিকমা। এ সময় ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা কার্যক্রম নিয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি।

পরিদর্শনকালে ইউএনও মো. জামিউল হিকমা ইউনিয়নের নাগরিক সেবার বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে মাদকের ভয়াবহতা তুলে ধরে ইউনিয়নকে মাদকমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি গ্রাম পুলিশ সদস্যদের মাদক বিক্রি ও সেবন বন্ধে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন। এলাকায় কেউ মাদক বিক্রি বা সেবনের সঙ্গে জড়িত থাকলে বিষয়টি নজরে এনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্যও নির্দেশনা দেওয়া হয়।

ইউএনও বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ৫ নম্বর রামপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তনয় রায়, সহকারী মো. আরিফ হোসেন চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মো. তালিম পাঠান এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদের সেবার মান আরও উন্নত করা এবং সাধারণ মানুষ যাতে সহজে ও হয়রানিমুক্ত পরিবেশে সরকারি সেবা পেতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের সম্মিলিত উদ্যোগে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হলে রামপুর ইউনিয়নে সামাজিক নিরাপত্তা ও জনসেবার পরিবেশ আরও উন্নত হবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost