1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে হাসপাতালে তরুণীর মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্ট নাকি ফাঁস, ঘিরে রহস্য

মোঃ নুর ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ বার পঠিত

 

ঠাকুরগাঁওয়ের ভুল্লী উপজেলার বড়গাঁও এলাকায় রেমি আক্তার (২৬) নামে এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত রেমি আক্তার বড়গাঁও ইউনিয়নের কদমরসুল এলাকার মো. ফজলুল করিমের মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে এলাকাবাসী রেমি আক্তারকে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিষয়টি অস্বাভাবিক মনে হওয়ায় তাঁর মরদেহ মর্গে রাখা হয়েছে।

এদিকে রেমির মৃত্যুর কারণ নিয়ে স্বজনদের মধ্যে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। কেউ তাঁকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কথা বলছেন, আবার কেউ ফাঁস দেওয়ার কথা বলছেন। এ কারণে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, রেমি আক্তার উচ্চশিক্ষিত ছিলেন। তাঁর এমন অস্বাভাবিক মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost