1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

তিন মাসের সন্তানকে রেখে বেরিয়ে আর ফেরেননি নুপুর

রাশেদ মাহমুদ, ব্যুরো প্রধান ময়মনসিংহ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৫৩ বার পঠিত

জামালপুরের দেওয়ানগঞ্জে তিন মাসের শিশুপুত্রকে নানীর কোলে রেখে ওষুধ আনতে গিয়ে মোছা. নুপুর (২২) নামে এক গৃ’হ’বধূ নি’খোঁ’জ হয়েছেন।

গত বুধবার বিকেলে দেওয়ানগঞ্জ পৌর শহরের ডালবাড়ী এলাকার বিসমিল্লাহ জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নি’খোঁ’জ গৃ’হ’বধূর স্বামী মনোয়ার দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জি’ডি) করেছেন।

জানা গেছে, নুপুর তাঁর ৭০ বছর বয়সী নানী রাবেয়া খাতুনের সঙ্গে হাসপাতালে ড্রে’সিং করাতে যান। এ সময় তাঁর তিন মাসের শিশুপুত্র রোহানকে নানীর কোলে রেখে ওষুধ কেনার কথা বলে বাইরে বের হন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আর হাসপাতালে ফিরে আসেননি।

পরে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁ’জাখুঁ’জি করেও নুপুরের সন্ধান পাননি। খবর পেয়ে ঢাকায় কর্মরত তাঁর স্বামীও দ্রু’ত এলাকায় ফিরে এসে আ’ত্মী’য়স্বজন ও বিভিন্ন স্থানে খোঁ’জ করেন।

দু’গ্ধ’পোষ্য শিশুকে রেখে গৃহবধূর হঠাৎ নি’খোঁ’জ হওয়ার ঘটনায় পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। দেওয়ানগঞ্জ মডেল থানার ভা’রপ্রা’প্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গৃ’হ’বধূ নি’খোঁ’জের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি গু’রু’ত্বের সঙ্গে ত’দ’ন্ত করছে পুলিশ।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost