1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ গুঞ্জনে সরগরম রাজনৈতিক অঙ্গন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে নতুন করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, তিনি যে কোনো সময় রাষ্ট্রপতির পদ থেকে সরে যেতে পারেন। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত বঙ্গভবন কিংবা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

বঙ্গভবনের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি বর্তমানে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন। বিশেষ করে উচ্চমাত্রার ডায়াবেটিস তার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে। তবে এসবের মধ্যেও তিনি নিয়মিত দায়িত্ব পালন করছেন। বুধবারও বঙ্গভবনে অফিস করেছেন এবং বৃহস্পতিবারও তার নির্ধারিত কয়েকটি সরকারি কর্মসূচি রয়েছে বলে জানা গেছে।

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে ওই কর্মকর্তা জানান, আনুষ্ঠানিকভাবে এমন কোনো নির্দেশনা বা বার্তা তারা পাননি। তবে কয়েক দিন ধরে বঙ্গভবনের পরিবেশে এক ধরনের পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে, যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে।

এদিকে, চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই রাষ্ট্রপতি পরিবর্তনের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা চলছে। বিভিন্ন গণমাধ্যমে সম্ভাব্য নতুন রাষ্ট্রপতির নাম নিয়েও আলোচনা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে ব্যাপক বিতর্ক।

তবে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, বর্তমান রাষ্ট্রপতির সাংবিধানিক মেয়াদ এখনো শেষ হয়নি। ফলে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রশ্ন আপাতত ওঠে না।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৮ সালের এপ্রিল মাসে।

সংবিধান বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগে তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন, অথবা সাংবিধানিক প্রক্রিয়ায় অপসারিত বা অভিশংসিত না হন, তাহলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ নেই।

এদিকে, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য না আসায় রাজনৈতিক মহল পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রাখছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost