1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

জিয়া হত্যা মামলার আসামিকে ট্রাইব্যুনালে হাজির, শুনানি আজ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১১ বার পঠিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আলোচিত আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে ট্রাইব্যুনাল-২-এ আনা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মোজাফফর হোসেনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়। সেই আদেশের ভিত্তিতেই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

প্রসিকিউশন জানিয়েছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো এবং জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হবে। এর আগে গত ২১ জুলাই মোজাফফর হোসেনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়েছিল।

উল্লেখ্য, প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে একই ট্রাইব্যুনালে চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার তদন্ত নিয়েও আলোচনা হয়েছে। ওই মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য প্রসিকিউশন অতিরিক্ত সময় চাইলেও আদালত নতুন তারিখ নির্ধারণ করেননি।

প্রসিকিউশনের দাবি, মেজর (অব.) মোজাফফর হোসেনের সঙ্গে মাসুদ উদ্দিন চৌধুরীর যোগসাজশের অভিযোগ রয়েছে। এ কারণেই তাকেও বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এখন আদালতের পরবর্তী নির্দেশনা এবং প্রসিকিউশনের আবেদনের ওপর নির্ভর করবে এই মামলার পরবর্তী আইনি কার্যক্রম কোন দিকে এগোবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost