শীতলক্ষ্যা নদীতে প্রায় ৮ ঘন্টা উদ্ধার অভিযানের পর নিখোঁজ ডুবুরি সাদেকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
যে মানুষটি অসংখ্যবার নিজের জীবনের ঝুঁকি নিয়ে পানির নিচে ডুবে যাওয়া মানুষকে খুঁজে এনে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছেন, আজ তাকেই আরেক সাহসী ডুবুরি নদীর গভীর থেকে উদ্ধার করলেন। এটি ফায়ার সার্ভিস পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।
ডুবুরি সাদেকের আত্মত্যাগ, সাহস ও কর্তব্যনিষ্ঠা চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন মরহুম ডুবুরি সাদেককে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন এবং ফায়ার সার্ভিসের সকল সদস্যকে নিরাপদে রাখেন।
উল্লেখ্য তিনি রাষ্টীয় পদক প্রাপ্ত ডুবুরি ছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
Leave a Reply