জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০.০০ ঘটিকায় চাঁদপুর জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন চাঁদপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাবা নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ খায়রুল কবীরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরে সকাল ১০.৩০ ঘটিকায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জুলাই শহীদ দিবস ২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শেখ ফরিদ আহম্মেদ মানিক, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, চাঁদপুর।
অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত, আলোচনা সভা এবং শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। এসময় জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply