1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

বাংলাদেশ সাম্যবাদী দল (এম-এল)-এর কেন্দ্রীয় বর্ধিত সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৩১ বার পঠিত
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

বাংলাদেশ সাম্যবাদী দল (এম-এল)-এর কেন্দ্রীয় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সাম্যবাদী দল (এম-এল)-এর প্রধান ডা. সৈয়দ নূরুল ইসলাম। বক্তব্যে তিনি দলের অতীত আন্দোলন-সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে তিনি দাবি করেন, বিগত সময়ে দলের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের নির্যাতন, হয়রানি ও রাজনৈতিক প্রতিবন্ধকতার শিকার হয়েছেন। এসব পরিস্থিতি মোকাবিলা করে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান তিনি।

সভায় আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতা কমরেড শামসুল হক বুলু, স্থায়ী কমিটির সদস্য কমরেড আব্দুল হাকিম আমিন এবং স্থায়ী কমিটির সদস্য কমরেড মো. শাহ আলম। তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, শ্রমজীবী মানুষের অধিকার এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও সক্রিয় করতে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ইস্যুতে জনগণের পাশে থেকে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

কেন্দ্রীয় বর্ধিত সভায় দেশের বিভিন্ন জেলা ও ইউনিটের নেতারা অংশ নেন। সভায় দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়ন এবং রাজনৈতিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost