1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

জাতীয় দৈনিক গণমুক্তির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৫০ বার পঠিত

জাতীয় দৈনিক গণমুক্তির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন

নিজস্ব প্রতিনিধি।।
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক গণমুক্তি পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন।

সম্পাদক ও প্রকাশকের স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি সাতক্ষীরার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, সম্ভাবনা ও সমস্যার খবর জাতীয় দৈনিকটির জন্য সংগ্রহ ও পরিবেশন করবেন।

দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত মোঃ দেলোয়ার হোসেন স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন। বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের জন্য তিনি পরিচিত।

নতুন দায়িত্ব পেয়ে মোঃ দেলোয়ার হোসেন বলেন, সাংবাদিকতার নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনে সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি সাতক্ষীরার সম্ভাবনা, সমস্যা ও জনস্বার্থের বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতে আন্তরিকভাবে কাজ করব।

তাঁর এই নিয়োগে জেলার সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শুভানুধ্যায়ী ও পরিচিতজনেরা অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর সফলতা কামনা করেছেন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost