1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১০০ বার পঠিত

মালয়েশিয়া ও চীনে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটিই ছিল তার প্রথম সরকারি বিদেশ সফর, যা কূটনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সরকারি প্রতিনিধিদলের সদস্যরা।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সরকারের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, সংসদ সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া বিএনপির সিনিয়র নেতারাও বিমানবন্দরে উপস্থিত থেকে দলীয় প্রধানকে অভ্যর্থনা জানান।

এর আগে শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি।

চার দিনের চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী লি চিয়াংসহ দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়।

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন ছিল বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষর। এছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য এবং বিভিন্ন কৌশলগত সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

চীন সফরের আগে ২১ জুন মালয়েশিয়া সফর শুরু করেন প্রধানমন্ত্রী। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমে দুই নেতার একান্ত বৈঠক এবং পরে সীমিত ও সম্প্রসারিত পরিসরে প্রতিনিধি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়।

ওই বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার সম্প্রসারণ, বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন উভয় নেতা।

সরকারের সংশ্লিষ্ট সূত্র বলছে, মালয়েশিয়া ও চীন সফরে হওয়া আলোচনা এবং স্বাক্ষরিত সমঝোতাগুলো বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost