1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

জামিন নামঞ্জুর, কারাগারে অভিনেতা জাহের আলভী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৭৪ বার পঠিত

ছোটপর্দার পরিচিত মুখ অভিনেতা জাহের আলভী-কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। স্ত্রী আফরা ইবনাত ইকরা-র আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় বৃহস্পতিবার ঢাকার আদালত এই আদেশ দেন।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করেন জাহের আলভী। পরে তার আইনজীবীরা জামিন আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিন আবেদনে আসামিপক্ষ দাবি করে, জাহের আলভী এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। প্রেমের বিয়ের কারণে পারিবারিক বিরোধ ও ব্যক্তিগত প্রতিহিংসা থেকে তাকে হয়রানির উদ্দেশ্যে মামলায় জড়ানো হয়েছে। এছাড়া মামলার এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই বলেও উল্লেখ করা হয়।

জামিন আবেদনে আরও বলা হয়, অভিনেতা দীর্ঘদিন ধরে গুরুতর হাঁপানি বা ক্রনিক অ্যাজমা ব্রঙ্কাইটিস রোগে ভুগছেন। সম্প্রতি তিনি শ্বাসকষ্টজনিত জটিলতায় হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন। তার শারীরিক অবস্থা বিবেচনায় জামিন দেওয়ার আবেদন জানানো হয়েছিল।

তবে বাদীপক্ষ জামিনের বিরোধিতা করলে আদালত উভয় পক্ষের শুনানি শেষে আবেদন খারিজ করে দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে আফরা ইবনাত ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার দিনই ইকরার বাবা কবির হায়াত খান মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

উল্লেখ্য, জাহের আলভী ও ইকরা ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে। এই মামলায় এর আগে গত ৪ জুন আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন।

এদিকে বহুল আলোচিত এই মামলায় আদালতের সর্বশেষ সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে শোবিজ অঙ্গনে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost