1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

প্রকল্পের কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ, সংবাদ সম্মেলন

আশরাফুল আলম সরকার, গাজীপুর
  • আপডেট টাইম : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

 

গাজীপুরের শ্রীপুরে আজমেরী ফুট প্রোপার্টি লিমিটেডের প্রকল্পের কাজে বাধা প্রদান ও চাঁদা দাবির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে কয়েকজন বিএনপি নেতা ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে কুৎসা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগও করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মাওনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিথিন মিয়া ও সুজন মীরসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে মাওনা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিনহাজ উদ্দিন সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুক্তারুল করিম শামীম মোড়ল, এবিএম হাসান (সাবেক সভাপতি, মাওনা ইউনিয়ন বিএনপি), বিএনপি নেতা আইনাল হক, লাল মিয়া, ইকবাল খান, পাবেল খান, আসাদুল ইসলাম ও নাজমুল রহিমসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে বিভিন্ন গণমাধ্যমে কুৎসা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে শাজাহান, জাহাঙ্গীর গনি, মেগা ও আইনাল হকের বিরুদ্ধে প্রকল্পের কাজে বাধা সৃষ্টি, চাঁদা দাবি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে কুৎসা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ তোলা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইনগত ও যথাযথ প্রক্রিয়ায় তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করা উচিত। কিন্তু যাচাই-বাছাই ছাড়া বিভিন্ন অনলাইন এর মাধ্যমে অপপ্রচার চালানো হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয় এবং প্রকল্পের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

তারা প্রকল্পের কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে বিভিন্ন মাধ্যমে প্রচারিত অভিযোগের সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost