1. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

দীর্ঘ অপেক্ষার অবসান, আবারও ঢাকায় গাইবেন আতিফ আসলাম

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৮ বার পঠিত

বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকায় কনসার্ট করতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত সংগীতানুষ্ঠান।

আয়োজকরা জানিয়েছেন, ২০২৫ সালে স্থগিত হওয়া কনসার্টের জন্য যারা টিকিট কিনেছিলেন কিন্তু অর্থ ফেরত নেননি, তাদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন হবে না। নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন ও যাচাই শেষে অতিরিক্ত কোনো অর্থ ছাড়াই তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে।

গত বছর কনসার্টটি স্থগিত হওয়ার পর আয়োজকরা জানিয়েছিলেন, অনুষ্ঠানটি বাতিল হয়নি; অনুকূল পরিবেশে আবার আয়োজন করা হবে। একই সময়ে আতিফ আসলামও সামাজিক মাধ্যমে বাংলাদেশি ভক্তদের আশ্বস্ত করেছিলেন যে, তিনি আবারও ঢাকায় ফিরবেন। এবার সেই প্রতিশ্রুতিই বাস্তবায়ন হতে যাচ্ছে।

আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন, নিরাপত্তা ছাড়পত্রসহ সব আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই অনুষ্ঠানের ভেন্যু ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকায় আতিফ আসলামের কনসার্ট হওয়ার কথা ছিল। টিকিট বিক্রি থেকে মঞ্চ প্রস্তুতি—সব আয়োজন শেষ হলেও জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর উদ্ভূত পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে অনুষ্ঠানটি নির্ধারিত সময়ের মাত্র দুই দিন আগে স্থগিত করা হয়।

আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক কাজী রাফসান বলেন, দর্শকদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতেই আবারও এই আয়োজন করা হচ্ছে। যারা শুরু থেকেই তাদের ওপর আস্থা রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পুরোনো টিকিটধারীদের অতিরিক্ত কোনো খরচ ছাড়াই নতুন টিকিট দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost