1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

ফাঁসির দাবিতে শিক্ষার্থী-জনতার বিক্ষোভে তিন ঘণ্টা অবরুদ্ধ পাবনা-দাশুড়িয়া মহাসড়ক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১০৯ বার পঠিত

পাবনার ঈশ্বরদীর আলোচিত দাদি-নাতনি হত্যা মামলার অভিযুক্তের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ কয়েকটি গ্রামের শত শত নারী-পুরুষ।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাবনা-দাশুড়িয়া মহাসড়কের কালিকাপুর বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

টানা তিন ঘণ্টা মহাসড়ক অবরোধের কারণে সড়কের উভয় পাশে অন্তত দুই কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা।

বিক্ষোভকারীরা জানান, গত ২৭ ফেব্রুয়ারি রাতে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া গ্রামে দাদি ও নাতনিকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার প্রায় চার মাস পেরিয়ে গেলেও মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তাই দ্রুত তদন্ত শেষ করে বিচারিক কার্যক্রম সম্পন্নের মাধ্যমে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

পরে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ঘটনাস্থলে এসে নিহতদের স্বজন, এলাকাবাসী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি মামলার অগ্রগতির বিষয়ে বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ সম্পন্ন হলে মামলার চার্জশিট দাখিল করা হবে। এরপর বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে নিজ নিজ বাড়িতে ফিরে যান।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost