যুক্তরাজ্যের লন্ডন থেকে বাংলাদেশে ফেরার পথে মাঝআকাশে বিমানের ভেতর দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুই ব্যক্তি হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তারা একে অপরকে কিল-ঘুষি ও চড় মারতে থাকেন। একপর্যায়ে ধাক্কাধাক্কিতে একজনের পরনের টি-শার্টও ছিঁড়ে যায়।
হঠাৎ বিমানের ভেতর এমন মারামারি শুরু হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্য যাত্রীদের মধ্যে। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কেবিন ক্রু ও আশপাশের যাত্রীরা দ্রুত এগিয়ে এসে দুজনকে আলাদা করেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
তবে ভিডিওটি কোন ফ্লাইটের এবং ঘটনার সঠিক সময় সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Leave a Reply