রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার সদর উপজেলার সাবগ্রামের পালপাড়া এলাকায় ভোক্তা অধিকার,বগুড়ার অভিযান পরিচালিত হয়।
এ সময়,
১.অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন,
২.পণ্যের মোড়কবিধি (উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ব্যবহার) আইন লঙ্ঘন ৩. বেকারী পণ্যে ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহার এবং
৪.ঘোষণা ছাড়াই বেকারী পণ্যে স্যাকারিন ব্যবহার করা হচ্ছিল যা ভোক্তা অধিকার আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।।
এ সকল অপরাধের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে “তন্ময় ফুড প্রোডাক্টস ” পালপাড়া,সাবগ্রাম, বগুড়াকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা আর্থিক জরিমানা আরোপ করা হয়। এ সময় জব্দকৃত ১০ কেজি ইন্ডাস্ট্রিয়াল লবণ এবং স্যাকারিন জনসম্মুখে ধ্বংস করা হয়।
সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন র্যাব-১২,বগুড়া ও জেলা পুলিশের একটি চৌকষ টীম।
Leave a Reply