পাবনার আটঘরিয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
আলোর সন্ধান সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং জাসাস আটঘরিয়া উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাহমিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ফারহানা খান এবং আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হক।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পাবনা জেলা শাখার সদস্য সচিব আব্দুল মান্নান ভূঁইয়া, আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মনোয়ার হোসেন আলম, আটঘরিয়া পৌর বিএনপির সভাপতি মোঃ আজহার আলী খান এবং সেক্রেটারি মোঃ আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আটঘরিয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় ছাত্রনেতা মোঃ তারেক হোসেন, জিসানসহ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা জাসাসের আহ্বায়ক এবং আলোর সন্ধান সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ শাহীনুর ইসলাম।
বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্য দেশের ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply