1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

লাইসেন্স নেই, দোকানে ৫৭ বস্তা সার মজুত; ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা

ফ্লোরা ইতি স্টাফ রিপোর্টার জয়পুরহাট।
  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

 

নিবন্ধন বা লাইসেন্স ছাড়াই সার বিক্রি। দোকানে অবৈধভাবে মজুত করে রাখা হয়েছে বিপুল পরিমাণ সার। নেই মূল্যতালিকা, ব্যবহার করা হচ্ছিল না যথাযথ ক্যাশমেমোও। এমন অভিযোগে জয়পুরহাটের ক্ষেতলালে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে তাঁর দোকান থেকে ৫৭ বস্তা সার জব্দ করা হয়।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বড়তারা ইউনিয়নের পাঠানপাড়া বাজারে মেসার্স নুর ইসলাম ট্রেডার্সে অভিযান চালিয়ে খুচরা সার বিক্রেতা মো. আবু হাসানকে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে দোকানটি থেকে ৪৯ বস্তা টিএসপি, পাঁচ বস্তা এমওপি ও তিন বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। পরে জব্দ করা এসব সার কৃষকদের কাছে সরকারের নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সার বিক্রিতে অনিয়ম, অবৈধ মজুত ও কৃত্রিম সংকট ঠেকাতে নিয়মিতভাবে বাজার তদারকি করা হচ্ছে। কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost