1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

পাথর্শী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম সম্রাটের নির্বাচনী গণসংযোগ

রাশেদ মাহমুদ, ব্যুরো প্রধান ময়মনসিংহ
  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭ বার পঠিত

 

জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ঐতিহ্যবাহী পাথর্শী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম সম্রাট। দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের ব্যাপক সমর্থন নিয়ে তিনি নির্বাচনী এলাকায় চষে বেড়াচ্ছেন এবং নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
​এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এবং ইউনিয়ন পরিষদকে একটি দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও মডেল সেবা কেন্দ্রে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এই বিএনপি নেতা। তৃণমূল পর্যায়ে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং সামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি এলাকার সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত।
​স্থানীয় ভোটার ও দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, জাহাঙ্গীর আলম সম্রাট সুদীর্ঘ সময় ধরে পাথর্শী ইউনিয়নে বিএনপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রাজপথের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালনের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের বিপদে-আপদে সবসময় পাশে দাঁড়িয়েছেন তিনি।
​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম সম্রাট বলেন, ” পাথর্শী ইউনিয়নের অবহেলিত জনপদের মানুষের অধিকার আদায় এবং এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যেই আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে এই ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। এলাকার সর্বস্তরের জনগণ আমাকে যেভাবে সমর্থন ও ভালোবাসা জানাচ্ছেন, তাতে আমি শতভাগ আশাবাদী যে জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে বিজয় আমাদের সুনিশ্চিত।”
​ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের নতুন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছেন এই উদীয়মান ও পরীক্ষিত রাজনৈতিক নেতা।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost