1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

মাদারগঞ্জে যাত্রী সেজে অটোরিকশা চালককে মারধর, নারী আটক থানায়

রাশেদ মাহমুদ, ব্যুরো প্রধান ময়মনসিংহ
  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

জামালপুর মাদারগঞ্জে যাত্রী সেজে অটোরিকশায় উঠে চালককে মারধর করে ১০ হাজার টাকা দাবি করার অভিযোগ উঠেছে এক নারীসহ তিনজনের বিরুদ্ধে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার জোরখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি কিছুদূর যাওয়ার পর ওই নারীসহ তিনজন চালক রুকনের ওপর চড়াও হন। এ সময় তাকে মাদক ও নারী ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে চর-থাপ্পড় মারতে থাকেন তারা। একপর্যায়ে রুকনের কাছে ১০ হাজার টাকা দাবি করে, টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়।
এ সময় রুকন ‘বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে দুই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও স্থানীয়রা ওই নারীকে আটক করেন। খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, প্রাথমিকভাবে তারা একটি চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর অটোরিকশাচালক রুকন তার অটোরিকশাটি নিয়ে চলে যায়। তবে এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ বা যোগাযোগ করা হয়নি।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost