1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

শজিমেকে রোগীর মৃত্যুর অভিযোগ, ইন্টার্ন চিকিৎসকদের বিচার দাবিতে বিক্ষোভ

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

 

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভুল চিকিৎসার কারণে আব্দুল মালেক নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

এ ঘটনার সঙ্গে জড়িত ইন্টার্ন চিকিৎসকদের বিচার এবং মিথ্যা অভিযোগে গ্রেফতারকৃত রোগীর স্বজনদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় বগুড়া মহানগরের বিসিক এলাকায় ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনেরা অভিযোগ করেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবহেলা ও ভুল চিকিৎসার কারণে আব্দুল মালেকের মৃত্যু হয়েছে। কিন্তু ঘটনার প্রতিবাদ করায় উল্টো রোগীর স্বজনদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বক্তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ী ইন্টার্ন চিকিৎসকদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেফতারকৃত নির্দোষ স্বজনদের দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানান।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost