1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

খাদ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সাভারে খাদ্যমন্ত্রী

মোঃ মোস্তাফিজার রহমান আকাশ, সাভার, ঢাকা উপজেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২০ বার পঠিত

খাদ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে বুঝেশুনে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থায় কোনো দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর স্থান হবে না। কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রোববার সন্ধ্যায় ঢাকার সাভারের নামাবাজার এলাকায় সাভার খাদ্যগুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। আফরোজা খানম রিতা বলেন, খাদ্য মন্ত্রণালয়কে কীভাবে দুর্নীতিমুক্ত করা যায়, সে বিষয়ে বুঝেশুনে সিদ্ধান্ত নেওয়া হবে। খাদ্য মন্ত্রণালয়ে কোনো দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী থাকতে পারবেন না। কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। খাদ্যশস্য সংরক্ষণ, সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা দুর্নীতি বরদাশত করা হবে না। দেশের বিভিন্ন খাদ্যগুদাম পর্যায়ক্রমে পরিদর্শন করা হচ্ছে এবং কোথাও অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন খাদ্যগুদাম পরিদর্শনেও অনিয়মের বিরুদ্ধে এমন কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, মানুষের কাছে নিরাপদ ও মানসম্মত খাদ্য পৌঁছে দেওয়া সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। দেশের সব মানুষ যাতে নিরাপদ খাদ্য পায়, সে বিষয়েও খাদ্য মন্ত্রণালয় সর্বোচ্চ সতর্ক রয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সরকারি খাদ্যগুদামে মজুত খাদ্যশস্যের সঠিক সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে দায়িত্ব গ্রহণের পর খাদ্যমন্ত্রী খাদ্য কর্মসূচিকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব করার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছিলেন। একই সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে পালনের আহ্বান জানান তিনি।

সাভার খাদ্যগুদাম পরিদর্শনের সময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সাভার খাদ্য পরিদর্শক খন্দকার সেলিম হোসেন, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম এবং সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost