1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

হাতীবান্ধায় অবৈধ বালুর বিরুদ্ধে মোবাইল কোর্ট: ৫০ হাজার টাকা জরিমানা ও সরঞ্জাম জব্দ

সুমন ইসলাম, লালমনিরহাট
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩ বার পঠিত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে আজ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রন্টি পোদ্দারের নেতৃত্বে অবৈধ বালু উত্তোলন বিরোধী মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে পুলিশ ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সহযোগিতা করেন।

অভিযানের ​উত্তর পারুলিয়া: বালু উত্তোলনের সময় একজনকে ট্রাক্টরসহ আটক করে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী ৫০,০০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে আদায় করা হয়।

​উত্তর পারুলিয়া ঘাটপাড়: ড্রেজার/বোমা মেশিনযুক্ত নৌকা জব্দ করা হয়। নৌকাটি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বোমা মেশিনটি হাতীবান্ধা থানার ওসির জিম্মায় প্রদান করা হয়। জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

​পারুলিয়া মন্দির এলাকা: অবৈধ বালুর স্তূপ পাওয়া গেলেও কাউকে না পাওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। ​জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost