1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন

ইসলামাবাদে হাসপাতালে আগুন, পুড়ে মৃত্যু ১৫ নবজাতকের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১১ বার পঠিত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস—পিআইএমএস হাসপাতালে ভয়াবহ আগুনে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে হাসপাতালের নবজাতক ওয়ার্ডে এ আগুন লাগে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আগুন লাগার সময় ওয়ার্ডে ১৬ নবজাতক ছিল। তাদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালের একটি এয়ার কন্ডিশনিং ইউনিটের কম্প্রেসরে ত্রুটি বা বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে নবজাতকদের উদ্ধারে তৎপরতা শুরু করেন হাসপাতাল ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পানি ছিটিয়ে আগুনের তাপ কমানোর কাজও চালানো হয়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও পাকিস্তানের সরকারের পক্ষ থেকে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

ভয়াবহ এই ঘটনায় পাকিস্তানে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে হাসপাতালের অগ্নিনিরাপত্তা ও জরুরি পরিস্থিতিতে নবজাতকদের সুরক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost