1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

আইআরজিসির ৫ শীর্ষ নেতার তথ্য চায় যুক্তরাষ্ট্র, পুরস্কার ১ কোটি ডলার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২০ বার পঠিত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসির পাঁচ শীর্ষ নেতার বিষয়ে কার্যকর তথ্য চেয়ে আবারও আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এসব তথ্যের বিনিময়ে সর্বোচ্চ ১ কোটি মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিজ্ঞপ্তিতে ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচি এ তথ্য জানায়।

যাদের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছেন আইআরজিসি কমান্ডার আহমেদ ওয়াহিদি, খাতামুল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান আলী আবদুল্লাহি, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের ইউএভি বা ড্রোন কমান্ডার সাইদ আগাজানি।

এ তালিকায় আরও রয়েছেন আইআরজিসি সাইবার ইলেকট্রনিক কমান্ডের প্রধান হামিদরেজা লাশগারিয়ান এবং গোয়েন্দা দফতরের কমান্ডার মজিদ খাদেমী।

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, এসব কর্মকর্তার বিষয়ে কাজের উপযোগী বা কার্যকর তথ্য দিতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক পুরস্কারের পাশাপাশি পুনর্বাসনের সুযোগের জন্যও বিবেচনা করা হতে পারে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই আইআরজিসির শীর্ষ কর্মকর্তাদের বিষয়ে তথ্য চেয়ে ওয়াশিংটনের এই নতুন আহ্বান সামনে এলো। এতে দুই দেশের মধ্যকার উত্তেজনা আরও আলোচনায় এসেছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost