1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

ইরান-পাকিস্তান আলোচনায় যুদ্ধ নিরসনে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পঠিত

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সংঘাত নিরসন এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজতে তেহরানে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে পাকিস্তান ও ইরান। মঙ্গলবার তেহরান সফর শেষে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, আলোচনায় ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশটির সেনাপ্রধান আসিম মুনির এবং ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আঞ্চলিক উত্তেজনা কমানো, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং দ্রুত সংঘাতের অবসান ঘটানোর বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে আলোচনার মাধ্যমে বিরোধের সমঝোতামূলক সমাধানে পৌঁছানোর উপায় নিয়েও উভয় পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরে।

সেনাপ্রধান আসিম মুনিরের সফরসঙ্গী হিসেবে তেহরানে থাকা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ইরানের প্রেসিডেন্ট অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তার সরকারের অবস্থান তুলে ধরেছেন। সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে তেহরান সফরের আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছিলেন বলে জানিয়েছে রয়টার্স।

এদিকে ইরানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার প্রচেষ্টার অংশ হিসেবে গত সপ্তাহে ট্রাম্প সতর্ক করে বলেন, কোনো দেশ ইরানকে যেকোনো ধরনের সহায়তা দিলে তাদের অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে।

এর পাল্টা জবাবে ইরান পারস্য উপসাগর থেকে সব ধরনের তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

এ অবস্থায় পাকিস্তান-ইরানের উচ্চপর্যায়ের এই আলোচনা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে নতুন কোনো কূটনৈতিক উদ্যোগের পথ তৈরি করতে পারে কি না, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost