বুধবার (১৯ আগস্ট ২০২৬) বিকেলে মিশন মোড়ের ‘হামার বাড়ি’তে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বারবার নির্বাচিত কাউন্সিলর আঃ ছালাম এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরশাদুল ইসলাম আসাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সাত্তার। সঞ্চালনা করেন সদস্য সচিব মিঠুন সরকার মিঠু।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সভায় দলের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।
Leave a Reply