1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

নেইমারের হাত ফিরিয়ে দিলেন মেন্দেস

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পঠিত

নেইমার জুনিয়রকে ঘিরে পুরোনো বিতর্ক যেন আবারও সামনে এসেছে। ম্যাচ শুরুর আগে নেইমারের বাড়ানো হাত ফিরিয়ে দিয়েছেন ভাস্কো দা গামার মিডফিল্ডার থিয়াগো মেন্দেস। আর এই ঘটনাতেই ৬ বছর আগের সেই তিক্ততার স্মৃতি নতুন করে আলোচনায় এসেছে।

ব্রাজিলের শীর্ষ লিগে সান্তোস ও ভাস্কো দা গামার ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়েরা পরস্পরের সঙ্গে সৌজন্য বিনিময় করছিলেন। নেইমারও একে একে সবার সঙ্গে হাত মেলাচ্ছিলেন। কিন্তু থিয়াগো মেন্দেসের কাছে যেতেই বদলে যায় পরিস্থিতি। নেইমারের বাড়ানো হাত গ্রহণ করেননি মেন্দেস।

কিছুটা অপ্রস্তুত অবস্থায় নেইমার এরপর রেফারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে সামনে এগিয়ে যান। এই বিরোধের শুরু ২০২০ সালে। তখন মেন্দেস খেলতেন ফরাসি ক্লাব লিওঁতে, আর নেইমার ছিলেন পিএসজিতে। লিগ আঁ-এর এক ম্যাচে মেন্দেসের ট্যাকলে গুরুতর চোট পান নেইমার।

মাঠেই কান্নায় ভেঙে পড়েন ব্রাজিলিয়ান তারকা। পরে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়া হয়। সেই ঘটনায় মেন্দেসকে লাল কার্ড দেখানোর পাশাপাশি তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল। পরে নেইমারের কাছে দুঃখ প্রকাশ করেছিলেন মেন্দেস। তবে ঘটনার পর তাকে ও তার পরিবারকে মৃত্যুর হুমকি দেওয়া পর্যন্ত হয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে আবারও মুখোমুখি হন দুজন। সেই ম্যাচে ফাউল নিয়ে উত্তেজনায় জড়িয়ে দুজনই হলুদ কার্ড দেখেন। ম্যাচের পর মেন্দেসের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন নেইমার।

এবার ম্যাচের আগে হাত না মেলানোর ঘটনায় সেই পুরোনো বিরোধ আবারও সামনে এলো। তবে শেষ হাসি হেসেছেন নেইমারই। সান্তোস ৩-০ গোলে ভাস্কো দা গামাকে হারিয়েছে এবং হাসিমুখেই মাঠ ছেড়েছেন ব্রাজিলিয়ান তারকা।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost