1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

টানা বৃষ্টিতে পানির নিচে চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৬ বার পঠিত

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানি জমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন চাকরিজীবী, শিক্ষার্থী ও পথচারীরা। একই সঙ্গে বিভিন্ন সড়কে যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে।

রোববার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত অব্যাহত ছিল। সকাল থেকেই আগ্রাবাদ, সিডিএ, কাপাসগোলা, রাহাত্তারপুল, বাকলিয়া, চকবাজার, নিউমার্কেট, রিয়াজউদ্দিন বাজার ও কাতালগঞ্জসহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়।

ভারী বৃষ্টির কারণে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারেও জলজটের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সড়কে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। অনেক এলাকায় পানি মাড়িয়েই চলাচল করতে হচ্ছে পথচারীদের।

পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৮১ মিলিমিটার।

আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের প্রভাব ও মৌসুমি বায়ুর কারণে চট্টগ্রামে আরও দুই থেকে তিন দিন বৃষ্টিপাত হতে পারে।

এদিকে জলাবদ্ধতার কারণে বিভিন্ন এলাকায় যানজটও দেখা দিয়েছে। অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। নগরবাসী দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost