1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির পদত্যাগের পর প্রথম সংবাদ সম্মেলনে যা বললেন হাফিজ উদ্দিন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১৪ বার পঠিত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে তিনি বিদায়ী রাষ্ট্রপতির পদত্যাগের কারণ এবং সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তুলে ধরেন।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে স্পিকার জানান, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিকেল ৫টা ১ মিনিটে স্বাক্ষরিত পদত্যাগপত্র তার কাছে জমা দেন। পরে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

স্পিকার বলেন, রাষ্ট্রপতি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতার পাশাপাশি তার হৃদযন্ত্রে আগে বাইপাস সার্জারি হয়েছে। সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষায় অটোনোমিক নিউরোপ্যাথি রোগ ধরা পড়েছে, যার কারণে তিনি মাঝেমধ্যে অচেতন হয়ে পড়েন। এসব শারীরিক ও মানসিক সীমাবদ্ধতার কারণেই তিনি রাষ্ট্রপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হওয়ায় রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণেই পদত্যাগ করেছেন এবং সাংবিধানিক বিধান অনুযায়ী তিনি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

বিদায়ী রাষ্ট্রপতির প্রসঙ্গে স্পিকার বলেন, ‘আমার মনে হয়, তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি সবসময়ই সমর্থন ও শ্রদ্ধা প্রকাশ করেছেন।’

তিনি বিদায়ী রাষ্ট্রপতির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে রাষ্ট্রের দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost