1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

দিনমজুর ও অসহায় মানুষের নির্ভরতার প্রতীক উমর আলী আর নেই

মো: মঈন উদ্দিন উজ্জ্বল, মাধবপুর উপজেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৭০ বার পঠিত
দিনমজুর ও অসহায় মানুষের নির্ভরতার প্রতীক উমর আলী আর নেই

হবিগঞ্জের মাধবপুর উপজেলার অসহায়, দিনমজুর ও দরিদ্র মানুষের আস্থার নাম ছিলেন মানবিক ব্যক্তি উমর আলী। দীর্ঘদিন ধরে তিনি প্রতি শুক্রবার শত শত অভাবী মানুষের জন্য বিনামূল্যে গরুর মাংস-ভাতের আয়োজন করতেন। শুধু খাবারই নয়, তাদের হাতে তুলে দিতেন নগদ অর্থ ও আতর। তাঁর এই মানবিক উদ্যোগে উপকৃত হয়েছেন অসংখ্য মানুষ।

বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর খবরে মাধবপুরজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়দের ভাষ্য, উমর আলীর মতো দানশীল ও মানবিক মানুষ সমাজে বিরল। তাঁর চলে যাওয়া এলাকায় এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে।

শুক্রবার দুপুর ২টায় উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে নিজ বাড়িতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়ে। পরে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়েছে। মরহুম উমর আলীর আত্মার মাগফিরাত কামনা করেছেন এলাকাবাসী, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষ। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost