1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

দেশে ফিরলেই শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: চিফ প্রসিকিউটর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩২ বার পঠিত

মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফিরিয়ে আনা হলে তার আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না। কারণ তার বিরুদ্ধে ইতোমধ্যে মৃত্যুদণ্ডের রায় রয়েছে।

চিফ প্রসিকিউটর জানান, বাংলাদেশ সরকার কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে। তিনি বলেন, যদি শেখ হাসিনা ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকেন, তাহলে তার নিজ উদ্যোগে দেশে ফেরার সুযোগ নেই। সেক্ষেত্রে হয় প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে, অথবা অন্য কোনো আইনি প্রক্রিয়ায় বাংলাদেশে পাঠানো হবে।

এদিকে সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেন, তিনি আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। তিনি আরও বলেন, তার সঙ্গে নির্বাসনে থাকা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারাও দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন।

এই বক্তব্যের প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে দেশে ফিরলেই আইন অনুযায়ী প্রথমেই তাকে কারাগারে পাঠানো হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের বিচারিক ইতিহাসে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামির জামিন হওয়ার নজির নেই। ফলে শেখ হাসিনা বাংলাদেশে এলে প্রথমে তাকে কারাগারে নেওয়া হবে। এরপর তিনি আপিল করার সুযোগ পাবেন কি না, সেটি আদালতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

চিফ প্রসিকিউটরের এই বক্তব্যের পর শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন এবং তার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে।

এদিকে সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক ও আইনি উদ্যোগ অব্যাহত রেখেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এখন নজর ভারত সরকারের পরবর্তী অবস্থান এবং প্রত্যর্পণ প্রক্রিয়ার সম্ভাব্য অগ্রগতির দিকে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost