1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

চীন থেকে জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৯ বার পঠিত

বাংলাদেশ বিমানবাহিনীর সক্ষমতা বাড়াতে চীন থেকে আধুনিক জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সমন্বয় কমিটির মাধ্যমে খসড়া চুক্তিপত্র প্রস্তুত করে অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

জে-১০সিই নিয়ে আলোচনার অন্যতম কারণ এর আধুনিক প্রযুক্তি ও অস্ত্র বহনের সক্ষমতা। বিশেষ করে চীনের পিএল-১৫ ক্ষেপণাস্ত্রের দীর্ঘ পাল্লার সক্ষমতা এটিকে আলোচনায় এনেছে।

বিশ্লেষণে বলা হচ্ছে, ভারতের তেজাসের তুলনায় জে-১০সিই আকারে বড় এবং বেশি জ্বালানি ও অস্ত্র বহনে সক্ষম। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এফ-১৬ বিশ্বের পরীক্ষিত যুদ্ধবিমান হলেও জে-১০সিই-তে রয়েছে আধুনিক ডেল্টা-ক্যানার্ড নকশা ও বিভিন্ন উন্নত প্রযুক্তি।

বাংলাদেশ দীর্ঘদিন ধরে চীনা সামরিক প্রযুক্তি ব্যবহার করে আসছে। ফলে নতুন এই যুদ্ধবিমান যুক্ত হলে পাইলটদের প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পরিচালনাগত ব্যয় তুলনামূলকভাবে সহজ হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করার অংশ হিসেবে চীন থেকে আধুনিক যুদ্ধবিমানসহ অন্যান্য সামরিক সরঞ্জাম কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে জে-১০ যুদ্ধবিমান সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতেও আলোচনায় আসে। বাংলাদেশও এ যুদ্ধবিমানের সক্ষমতা নিয়ে আগ্রহ দেখিয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সব মিলিয়ে আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে জে-১০সিই যুদ্ধবিমান বাংলাদেশ বিমানবাহিনীতে যুক্ত হলে দেশের সামরিক সক্ষমতায় নতুন মাত্রা যোগ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost