1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিহাব আলম সম্রাট, রাজশাহী
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

 

ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাবের সদ্য প্রয়াত সভাপতি সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক সাইদুর রহমানের স্মরণে রাজশাহীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ আসর রাজশাহী প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব প্রাঙ্গনে এ দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হবে।

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সবুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনের সঞ্চালনায় স্মরণসভায় রাজশাহী নগর পুলিশের মিডিয়া মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, রাজশাহীর আলো’র সম্পাদক আজিবার রহমান, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সাবেক সাধারণ সম্পাদক আসলাম উদ দৌলা, রাজশাহী কলেজের সাবেক জিএস কাফিউল্লাহ সরকার বাচ্চু, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন মিন্টু, জননেতা আতাউর রহমান ট্রাষ্টের সাধারণ সম্পাদক মাসুদ রানা সরকার, সিনিয়র সাংবাদিক আনিসুজ্জামান আনিস সাংবাদিক ওয়ালিউর রহমান বাবু, আব্দুল মুগনী নিরো, বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির কার্যনির্বাহী সদস্য সাগর নোমানী প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধায় স্মরণ ও দোয়া মাহফিলে প্রয়াত সাইদুর রহমান’র রুহের মাগফিরাত কামনা করা হয়৷

রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নুরে ইসলাম মিলন, অর্থ সম্পাদক আলামিন হোসেন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, পাঠাগার সম্পাদক সুরুজ আলী,
রাজীব আলী রাতুল, রাউফ উদ্দিন রাফি সহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যদের সার্বিক ব্যবস্থাপনায় এতে সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost