1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

পাঁচবিবির বাগজানাতে ২ হাজার গাছ লাগালেন ইউপি চেয়ারম্যান নাজমুল হক

ফ্লোরা ইতি, জয়পুরহাট স্টাফ রিপোর্টার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসাবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ১ নম্বর বাগজানা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার বাগজানা ইউনিয়ন পরিষদের অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন সড়কের পাশে প্রায় ২ হাজার গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রামচন্দ্রপুর রেলগেট থেকে চকশমসের ডাঙ্গাপাড়া ব্রিজ, সোনাপুর জুটমিল থেকে চকশমসের এবং চকশমসের মোড় থেকে ডাঙ্গার মোড় পর্যন্ত সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান নাজমুল হক, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ইউপি সচীব তারেক হোসেন, ইউপি সদস্য নওশাদ আলী, শরিফুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হান্নান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, যুব নেতা হযরত আলী, মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। রোপণ করা গাছগুলো নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন তারা।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost