রাজশাহীর পুঠিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১লা সেপ্টেম্বর মঙ্গলবার সকালে অনুষ্ঠানের শুরুতে দলীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো ও কবুতর উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করা হয়। নজরুল মণ্ডলের মিলপ্রাঙ্গন থেকে র্যালিটি শুরু হয়ে পুঠিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন নিয়ে পুঠিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র্যালি শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এমপি। সভায় বক্তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপির গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস তুলে ধরেন। পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামীর কর্মপন্থা নিয়েও আলোচনা হয়।
রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এমপি বলেন,”বিএনপি জনগণের দল। শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করেই আমরা গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা শপথ নিচ্ছি, জনগণকে সাথে নিয়ে দেশকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করব”। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
Leave a Reply