বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের মতো চাঁদপুর সদর উপজেলাতেও দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় চাঁদপুর সদর উপজেলার ৫ নম্বর রামপুর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে প্রস্তুতি শুরু করেছেন।
মিছিলসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে নেতাকর্মীদের সংগঠিত করতে নেতৃত্ব দেন ৫ নম্বর রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. তালিম পাঠান, সাধারণ সম্পাদক দিন মোহাম্মদ ও সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাদির মিজি। এ সময় ৫ নম্বর রামপুর ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মো. তারেক হোসেন বিপ্লবও উপস্থিত থেকে মিছিলের প্রস্তুতিতে নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। এ সময় নেতারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালনের আহ্বান জানান। সারা দেশের মতো চাঁদপুরেও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দলীয় নেতাকর্মীদের এই প্রস্তুতিতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে কর্মচাঞ্চল্য বেড়েছে।
Leave a Reply