লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে রমজান আলী (১৯) নামের এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ড প্রাপ্ত রমজান আলী উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশহর গ্রামের ছামসুল হকের ছেলে।
সোমবার দুপুরে উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশহর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গুঞ্জন বিশ্বাস। এসময় মৎস্য বিভাগ ও থানা পুলিশ সেখানে উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গুঞ্জন বিশ্বাস জানান, মহিষাশহর এলাকায় দীর্ঘদিন যাবত রমজান আলীর নেতৃত্বে চায়না জাল ও কারেন্ট জাল সংরক্ষণ করে বিক্রি করে আসছেন। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তিনি আরো জানান, ভ্রাম্যমাণ আদালতে তিনি দোষ স্বীকার করায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ (৪) (ক) লংঘন (৫) (১) ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এদিকে একই দিনে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের সাগরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬০ হাজার টাকা নিষিদ্ধ জাল তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply