1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

টঙ্গী মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দোকানপাট ও ঘরবাড়ি

মোঃ উজ্জ্বল হোসেন শান্ত
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

গাজীপুরের টঙ্গী মাজার বস্তি এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সংশ্লিষ্ট প্রশাসন। অভিযানে বস্তি এলাকার অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও ঘরবাড়ি উচ্ছেদ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার। অভিযানের সময় বস্তি এলাকায় গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা সরিয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিভিন্ন দোকানপাট ও বসতঘর গড়ে উঠেছিল। স্থানীয়দের অভিযোগ, এলাকাটি মাদকের আখড়া হিসেবে পরিচিত হয়ে উঠেছিল এবং সেখানে প্রচুর পরিমাণে মাদক মজুত ও সরবরাহ করা হতো। মাদক নিয়ন্ত্রণে প্রশাসন আগে থেকেই তৎপর ছিল বলে জানা গেছে। প্রশাসনের অভিযানে এসব স্থাপনা উচ্ছেদ করায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ এবং মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost