1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জুয়েল হোসেন, স্টাফ রিপোর্টার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কর্মসূচির শুরুতে কালিয়াকৈর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ১০টার দিকে কালিয়াকৈর বাসস্টেশন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন এবং জাতীয় ও দলীয় পতাকা নিয়ে অংশ নেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে কালিয়াকৈরের গুরুত্বপূর্ণ সড়কগুলো। র‍্যালিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও মেয়র মজিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাজী রিয়াজউদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজউদ্দিন আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান জসিম উদ্দিন এবং পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তারা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost