1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

নন্দিনী হত্যা মামলার মতো আরিফুল হত্যা মামলার রায়ও দ্রুত হবে: মন্ত্রী দুলু

সুমন ইসলাম, লালমনিরহাট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত

আলোচিত নন্দিনী হত্যা মামলার মতো শিক্ষক আরিফুল ইসলাম হত্যা মামলার রায়ও দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

বুধবার বিকেলে আলোচিত শিক্ষক আরিফুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষক আরিফুল ইসলামের মৃত্যুতে তার পরিবার অসহায় হয়ে পড়েছে। তার দুটি সন্তান রয়েছে। এর মধ্যে ছোট সন্তানটি শেষ পর্যন্ত বাবাকে দেখতেও পারেনি। পরিবারের সদস্যদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে কিংবা সামান্য ঘটনাকে বড় আকার দেওয়ার চেষ্টা করছে, তারা সমাজ ও দেশের শত্রু। তাদের কোনো ছাড় দেওয়া হবে না। যেখানেই থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।

এ সময় জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হক উপস্থিত ছিলেন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost