1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

ময়মনসিংহ রেঞ্জে মাসিক রেঞ্জ কনফারেন্স অনুষ্ঠিত 

রাশেদ মাহমুদ, ব্যুরো প্রধান জি বাংলা টিভি ময়মনসিংহ
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পঠিত

উক্ত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত রেঞ্জ কমান্ডার জনাব কামরুন নাহার বিভিএম, বিএএমএস, পিভিএম মহোদয় । এতে ময়মনসিংহ রেঞ্জাধীন সকল জেলা এবং ব্যাটালিয়ন এর কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

আলোচ্য বিষয়সমূহ :

১. নিয়মিত ক্যাম্প পরিদর্শন এবং ক্যাম্পের বিদ্যমান সমস্যাসমূহ চিহ্নিতকরন এবং সমাধানের ব্যবস্থা গ্রহণ।
২. সঞ্জীবন প্রকল্প এবং সঞ্জীবন কেন্দ্র সংক্রান্ত কাজের অগ্রগতি।
৩. রেশন বিতরণ বিষয়ক কার্যক্রমে দ্রুততা এবং স্বচ্ছতা আনয়ন।
৪. ভাতাভোগী এবং ভিডিপি সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ এবং তাদের জন্য বিভিন্ন কল্যাণমূলক ( চিকিৎসা, শিক্ষাবৃত্তি ইত্যাদি) উদ্যোগ গ্রহণ সংক্রান্ত।
৫. চলমান বিভিন্ন প্রকার প্রশিক্ষণ ( ভিডিপি টিডিপি প্রশিক্ষণ, জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণ, কলেজ ভিত্তিক প্রশিক্ষণ এবং অন্যান্য কারিগরি প্রশিক্ষণ) বিষয়ক আলোচনা।
৬. নির্মাণ এবং মেরামত সংক্রান্ত কার্যক্রম।
৭. প্রশাসনিক এবং অপারেশনাল বিবিধ বিষয়ক আলোচনা।

এছাড়া উপজেলা কর্মকর্তা এবং প্রশিক্ষক প্রশিক্ষিকাগণকে আলোচ্য বিষয়সমূহ সম্পর্কে অবগত করতে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে রেঞ্জ কমান্ডার মহোদয় সদয় নির্দেশনা প্রদান করেন। রেঞ্জ কমান্ডার, ময়মনসিংহ মহোদয় পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করেন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost