1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

সীমান্তে নতুন মাদক ‘কুশ’ সাতক্ষীরায় ১২ কেজি জব্দ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৭৩ বার পঠিত

দেশে নতুন ধরনের মাদক ‘কুশ’ পাচারের চেষ্টা ব্যর্থ করে সাতক্ষীরায় ১২ কেজি মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। বিজিবির দাবি, উদ্ধার হওয়া ‘কুশ’-এর বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা। জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনও। সব মিলিয়ে জব্দকৃত আলামতের মূল্য ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার টাকা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মাধবকাঠি বাজার এলাকায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এ অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সাতক্ষীরা শহর থেকে ঝাউডাঙ্গাগামী একটি মোটরসাইকেলের আরোহী মো. তারিকুজ্জামান (২৪)-কে আটক করা হয়। তিনি কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের বাসিন্দা। তল্লাশিতে তাঁর কাছ থেকে ১২ কেজি ‘কুশ’ উদ্ধার করা হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কুশ’ মূলত গাঁজা গাছের ফুল বা কুঁড়ি থেকে তৈরি এক ধরনের মাদক। বিশ্বের বিভিন্ন দেশে এতে অতিরিক্ত টেট্রাহাইড্রোক্যানাবিনল (টিএইচসি) মিশিয়ে তরল, পাউডার বা ট্যাবলেট আকারেও বাজারজাত করা হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সব স্তরের মানুষের সহযোগিতাও প্রয়োজন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost